Nabadhara
ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দূর্গাপূজা উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের টহল ও কঠোর নজরদারী

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরণের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় মোংলা উপজেলার বিভিন্ন মন্দির টহল শেষে কোস্ট গার্ড পশ্চিম জোন কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মুসফিক উস সালেহীন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান নিরাপত্তা ব্যবস্হার পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারনক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারনা চালাচ্ছে কোস্ট গার্ড। উপকূলীয় অঞ্চল মোংলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ প্রায় ১৩০ টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে তারা।কোস্টগার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতীমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।