Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দর দিয়ে ৫৯৩ টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা যশোর প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভারত থেকে আমদানি হয়েছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়। এ নিয়ে গত দুদিনে আমদানি হয়েছে ৫৯৩ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ।

ঊর্ধ্বমুখী বাজার সামাল দিতে ভারত থেকে এই কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল গত পাঁচ দিন। গতকাল সোমবার বন্দর সচল হওয়ায় পরই ভারত থেকে ৫০ ট্রাকে আমদানি হয়েছে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ। শুল্ক-কর পরিশোধ করে বেনাপোল বন্দর থেকে আমদানিকারকরা ডেলিভারি নিয়েছে কাঁচা মরিচের বিশাল এই চালান।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ আমদানিকারক সোমবার প্রায় তিন কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা ধরে প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি মূল্য ৬০ টাকা, শুল্ক-কর ৩৬ টাকা পড়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিংহ জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ট্রাকে এক মেট্রিক টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। গতকাল সোমবার ৫০টি  ট্রাকে করে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়। কাঁচা মরিচের চালানগুলো দ্রুত খালাস দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।