Nabadhara
ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে করা মানহানি মামলা খারিজ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৬, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ নামে ব্যক্তির দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে,২০১৫ সালের ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেন। পরে তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। ঘটনার দুই দিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে সেই সংবাদ পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন মামলার বাদী আশিক বিল্লাহ ও সাক্ষীরা। এতে তাঁদের এক কোটি টাকার মানহানি হয়। পরে এ ঘটনায় আশিক বিল্লাহ বাদী হয়ে ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলী আদালতে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে মানহানি মামলার আবেদন করেন। আদালত এটি আমলে নিয়ে নড়াইল সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ২০১৬ সালের ২৯ অক্টোবর আদালতে গয়েশ্বও কে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে। তবে দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় আজ মামলাটি খারিজ করে দেয় আদালত।

বুধবার বিকালে গায়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী ও নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।