Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মোবাইল না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৭, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া আক্তার(১৩) নামে এক স্কুল ছাত্রী। বুধবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কালিয়ার পুরুলিয়া গ্রামে ভাড়া বাসায় সে আত্মহত্যা করে।

নিহত লামিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের আলমগীর হোসেনের বড়ো মেয়ে। সে চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আলমগীর হোসেন তিন মেয়ে কে নিয়ে গত এক বছর যাবত পুরুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে লামিয়া গেম খেলার জন্য তার বাবার ব্যবহৃত ফোনটি চায়। বাবা ফোনটি না দিয়ে ছোট মেয়ে মাহিয়া কে নিয়ে তার চিকিৎসার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে চলে আসে। মোবাইল না পায়ে অভিমানে লামিয়া ঘরের একটি কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির পাশের লোকজন জানালার ফাঁক দিয়ে লামিয়া কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবাকে ফোনে বিষয়টি জানায়। লামিয়ার মা বিদেশে এবং মেঝো বোন প্রাইভেট পড়তে পুরুলিয়া স্কুলে থাকায় বাড়িতে কেউ ছিল না। লামিয়া কে উদ্ধার করে স্থানীয় চাঁচুড়ী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।