Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১৭ অক্টোর বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান।

জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ মনির, কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন, নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস আক্তার সীমা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি, গণমাধ্যম কর্মী,ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র প্রতিনিধি, ও সাধারণ ব্যবসায়ীরা।

এসময়ে বক্তারা বলেন, ভোক্তার অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা বা অন্তরায়। তাই ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।