Nabadhara
ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লাহুড়িয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৯, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে সাপের কামড়ে কুটি মিয়া শেখ(৬০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাপসাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রতিবেশি জাকির হোনেন জানান, কুটি মিয়া রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে কুটি মিয়ার ঘাড়ে বিষধর সাপে দংশন করে। ইদুরের কামড় মনে করে তিনি গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ পর যন্ত্রনা শুরু হলে বিছানায় সাপ দেখতে পান। তখন পরিবারের সদস্যদের জানানোর পর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে কুটি মিয়া। পরে অসুস্থ্য কুটি মিয়াকে এলাকার এক ওঝার (কবিরাজ) কাছে নেয়া হয়। ওঝা ঝাড় ফুঁক দিলেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় পর্য্য়াক্রমে আশপাশ এলাকার আরো দুজন ওঝার (কবিরাজ) কাছে নেয়া হয়। এভাবে কয়েক ঘন্টা সময় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় অবস্থার আরো অবনতি হতে থাকে। এক পর্যায়ে মুমুর্ষ অবস্থায় শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাপসাতালের নেওয়ার পথে তিনি মারা যান।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ মুঞ্জুরল আলম জানান,শনিবার রাতে কুটি মিয়া কে সাপে কামড়ে তার মৃত্যু হযেছে। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মুন্সী মঞ্জির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।