Nabadhara
ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির উদ্যোগে বিনিময় সভা অনুষ্টিত

এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার অধিনস্থ ১২ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে গতকাল ১৮ অক্টোবর শুক্রবার- সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর বাস ভবনে ” পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- আলহাজ্ব মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন – সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন – জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক- ভিপি জহিরুল হক খোকন,  সাবেক সহ সভাপতি – এডঃ শফিকুল ইসলাম,  এডঃ গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- এ বি এম মোমিনুল হক, সদর থানা বিএনপির সাবেক সভাপতি এডঃ তরিকুল ইসলাম রুমা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী আজ্জম, জেলা বিএনপি-র সাবেক সদস্য মইনুল ইসলাম চপল, জেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ মনির হোসাইন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি – মোঃ ফারুক আহমেদ, এ সময় পৌর সভার ১২ ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক- বৃন্দ তাদের বক্তব্যে ওয়ার্ড এর নানান সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক  বিএনপির অঙ্গ ও সংগঠনের কমিটি গঠনে জেলা বিএনপির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

” মত বিনিময় সভায় বক্তারা বহিরাগত আওয়ামীলীগ এর কোন সন্ত্রাসী যেন কারো হাত ধরে বিএনপিতে অনুপ্রেবেশ করতে না পারে যে দিকে সবাইকে সজাক দৃষ্টি রাখতে জোর দাবী জানান এছাড়া যারা বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের যেন আগামীর কমিটিতে মুল্যায়ন করা হয় সেই দাবী ও জানান নেতাকর্মীরা. উক্ত উনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক- জহিরুল ইসলাম খোকন, ও প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক- ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল তিনি বলেন নেতাকর্মীদের সতর্ক করে বলেন ” দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ কোন জবরদস্তি করা যাবে না ” ন্যায় নীতি ও ভালবাসা দিয়ে দেশের মানুষের মন জয় করতে হবে, এছাড়া দলের নাম ব্যবহার করে কেউ যদি কোন প্রকার অপকর্মে জড়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশের কল্যাণে ভুমিকা রাখার আহবান জানান ‘ শেষে পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।