Nabadhara
ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে ইজিবাইক,মাহেন্দ্র,থ্রি-হুইলার বন্ধের দাবীতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সন্মেলন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

মহাসড়কে ইজিবাইক,মাহেন্দ্র,থ্রি-হুইলার বন্ধ।বাগেরহাটের বিভিন্ন রুটে লীজকৃত বি আরটিসি বাস বন্ধ এবং সমিতি বহির্ভূত বিভিন্ন ব্যানারযুক্ত পরিবহনের চলাচল বন্ধের দাবীতে খুলনা,বাগেরহাট,পিরোজপুর,ঝালোকাঠি,বরিশাল এর ৭ টি বাস মালিক সমিতির এক যৌথ সভার আয়োজন করা হয়।এ বিষয়ে এক সংবাদ সন্মেলন করেছে বাগেরহাট আন্তঃজেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।

২০ অক্টোবর সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্নআহবায়ক মোঃ শাহাজাহান মিনা।এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সদস্য সচিব মোঃশহীদুল ইসলাম,যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান,মোঃ জিয়াউদ্দিন শেখ,সদস্য সচিব মতিয়ার রহমান মিনা,শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শামীম খান ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২১ অক্টোবরের মধ্যে প্রশাসন যদি এ বিষয়ে সিদ্ধান্ত না নেন সেক্ষেত্রে বাগেরহাট এর সমিতিভূক্ত ১৭ টি রুট সহ সাতটি সমিতির রুট গুলোতে আগামী ২২ তারিখ থেকে গাড়ী চলাচল বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।