শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ার ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হামলা-মামলার ১১আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার(২০অক্টোবর) দুপুরে আসামিরা লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠনোর এ নির্দেশ দেন।
মামলার বিবরণ সুত্রে জানা গেছে, গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলা শহরের সিএন্ডবি চৌরাস্তায় ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে কর্মসূচি পালনরত বিএনপি নেতাকর্মীসহ অনেক ছাত্র-জনতা আহত হয়।
ওই ঘটনায় শহিদুল মল্লিক নামে এক বিএনপি নেতা হামলায় জড়িত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১০২জনের নামে গত ১৬ সেপ্টেম্বর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলার ১৩ আসামি আজ ২০ অক্টোবর (রবিবার) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত জামিনের পক্ষে-বিপক্ষে আসামি ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দীর্ঘ যুক্তিতর্ক শেষে দু’জনের জামিন মঞ্জুর করে। বাকি ১১জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার বাকি আসামিরা পলাতক রয়েছে।
নড়াইলের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ পিপি) এডভোকেট আলাউদ্দিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

