Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৫, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫অক্টোবর) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উদ্বোধন করেন,নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। নড়াইল জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ সাইদুর জামান আমলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ঢাকা মহানগর শ্রমিকদলের আহবায়ক সুমন ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃজাকির হোসেন। কর্মী সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলী হাসান, শ্রমিক দল নেতা ও জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,আবুল কাসেম প্রমুখ। সমাবেশে জেলার ৩টি পৌরসভা, সদর উপজেলা, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিকদলের নেতৃবৃন্দ যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।