Nabadhara
ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শারদীয় দুর্গাপূজা শেষে পূজামন্ড গুলোর মাঝে পুরস্কার বিতরণ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৭, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষে নড়াইল সদর উপজেলার পূজামন্ডপ গুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে ‘নান্দনিকতা’,‘সাজসজ্জা’ ও ‘নিরাপত্তা’- এই তিন ক্যাটাগরিতে বিজয়ী পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ । এবছর‘নান্দনিকতা ‘ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির।

‘সাজসজ্জা’ ক্যাটাগরিতে বিজয়ী হন কুড়ি গ্রামের শ্রী শ্রী শীতলাতলা পূজা মন্দির এবং ‘নিরাপত্তা’ ক্যাটাগরিতে বিজয়ী হযেছেন সিংগাশোলপুর গ্রামের গোবরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।