Nabadhara
ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনঃ আলেক সভাপতি,পলাশ সম্পাদক

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৭, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্ষন্ত জেলা শিল্পকলা একাডেমির হল রুমে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়।

দীর্ঘ ১৫ বছর পর গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে পেরে দলীয় নেতা-কর্মীরা দারুন উজ্জীবিত।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ৫৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সস্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম ও শোঃ ওহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন। মোট ৭৮১ কাউন্সিলরের মধ্যে ৭৫৮ জন ভোটারাধিকার প্রয়োগ করেন। বিকাল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ফলাফল ঘোষনা করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম প্রমুখ। নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ এবং অ্যাডভোকেট আব্দুল হক ও এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।