Nabadhara
ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬জন আটক

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ৩০, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে মদ ও দেশীয় অস্ত্রসহ ৬ জন কে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০অক্টোবর) ভোর রাত ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি এয়ারগান, ১৮টি বড় চাকু,৩ টি ছোট চাকু,১ টি হকিস্টিক,১৪ টি কাঁচি, ৯ টি দা,৫ টি রামদা,২ টি চাপাতি,১ টি কুড়াল,৩টি মদের বোতল এবং ৫ টি ঢাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ইউপি সদস্য রাজু বিশ্বাস (৪২) কিসলু বিশ্বাস (৩৬), জনি শেখ(২৭), মোহাম্মদ মনির(৩৪) শোয়েব শেখ(৩২), আরিফুল সরদার (৩৮)।

পরে সেনাবাহিনী আটককৃতদের কালিয়া থানায় বুধবার বিকালে হন্তান্তর করেছে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃত ছয়জন কে বুধবার বিকেলে থানায় হন্তান্তর করেছে সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।