Nabadhara
ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় এনপিপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় এনপিপি যুব ফ্রন্টের পক্ষ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের দাবীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১নভেম্বর)বিকাল সাড়ে ৪টার দিকে এনপিপি যুব ফ্রন্টের আয়োজনে র‌্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএন্ডবি চৌরাস্তা এলাকায় শেষ হয়।

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের আগমনকে শুভেচ্ছা ও স্বাগত জানান। পরে উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাড. মেহেদী হাসান(অপু) সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত হোসেন, নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মনির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, লোহাগড়া উপজেলার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ মোল্যা বদিয়ার রহমান,যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ইয়াসিন সরদার, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, উপজেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি আজগর মুন্সী, রহমতুল্লাহ ফকির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।