Nabadhara
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

“সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান র‌্যালী ও আলোচনা সভা, অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা সমবায় অফিসার এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার এর প্রতিনিধি ইন্সপেক্টর সুব্রত বাবু।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অরবিন্দ বিশ্বাস।জেলা সমবায় ব্যাংক এর ভাইস চেয়ারম্যান মোঃ ইয়ামিন আলী। এছাড়াও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধিগন এসময়ে উপস্হিত ছিলেন। এসময়ে জীবন মান উন্নয়নে গাভী পালনের জন্য ৫ নারীকে একলক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন শেষে এক বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।