Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ও টাকা মালিকদের কাছে হস্তান্তর

Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে। মঙ্গলবার (৫নভেম্বর)দুপুরে পুলিশ সুপারের কার্যলায়ের কনফারেন্স রুমে নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর প্রেস ব্রিফিং করেছেন ।

এসময় তিনি ৩০ টি হারানো মোবাইল ও বিভিন্ন ভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮০,০০০/- টাকা উদ্ধার করে মোবাইল এবং টাকা মালিকদের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সুপার বলেন, মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সাথে যোগাযোগ করবেন। যার প্রেক্ষিতে হারানো মোবাইল ফোন ও টাকা পুলিশ সেল উদ্বার করে করবে।

এসময় প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন, ডিআইও ওয়ান মীর শরিফুল হক, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনর্চাজ ছাব্বিরুল আলম, সিসিআইসি সহ-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোঃ শাহ্ দারা খানসহ নড়াইলে কর্মরত পুলিশ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।