Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৬ জনকে জরিমানা

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

 

এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল সদর উপজেলার রূপগঞ্জ বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালান। এসময় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করে। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ শুক্রবার (২২নভেম্বর) সকালে জানান, রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ পলিথিন জব্দ জরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।