Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শীতের শুরুতেই বাগেরহাটে আশা’র কম্বল বিতরণ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

শীতের শুরুতেই বেসরকারি সংস্থা আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও দু:স্থ মানুষের মাঝে বিতরণের লক্ষে বাগেরহাটের জেলা প্রশাসকের নিকট ৪৩০টি কম্বল হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর হাতে এ কম্বল তুলে দেন আশার বিভাগীয় ম্যানেজার মোহম্মদ আব্দুল জলিল।এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহম্মদ গোলাম কিবরিয়া ও সিনিয়র ডিস্টিক্ট ম্যানেজার মোহম্মদ মিলন মিয়া।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অরবিন্দ বিশ্বাস।আশার আরএম মোঃ রোকনুজ্জামান, সি.বিএম অরুপ চন্দ্র রানা, ইয়াছিন নুর, শ্যামলেন্দু বাড়ৈ, এসই মোঃ শাহআলম শেখ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে দেশের ৬৪ টি জেলায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের ২৫,৬০০টি কম্বল বিতরণের অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট এই কম্বল হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারী সংস্থা আশার কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।