Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৮, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

মহান বিজয় দিবস, নড়াইল মুক্ত দিবস পৃথক ভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল,নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,সেনাবাহিনীর ক্যাপ্টেন শরফুজ্জামান অপু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন।

সভায় জেলা প্রশাসক বলেন, আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্র্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধনির মধ্য দিয়ে দিবসের সূচনা হবে।এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা,মসজিদে দোয়া ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে বিশেষ খাবারের ব্যবস্থা, ভলিবল ও কাবাডি প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস উদযাপন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।