Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২৯, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা শহরের  সরকারি বঙ্গবন্ধু কলেজের সাধারন শিক্ষার্থীরা আজ  বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । চট্টগ্রামে অ্যাড.সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে  সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্ররা প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে গিয়ে সমাবেশ করে।এসময় মিছিলকারীরা ঢাকা না দিল্লী ঢাকা ঢাকা বলে  শ্লোগান দেয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, মুজাহিদ শেখ,অভ্র শেখ প্রমুখ।

এদিকে গতকাল বুধবার সকালে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাড.সাইফুল আলম আলীফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।