Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : মাহমুদুর রহমান

নবধারা ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

‘শেখ হাসিনা তাঁর প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪র্থ মিডিয়া অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র নীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। ফ্যাসিস্ট হাসিনার এই পরাজয় ভারত যে সহজে মেনে নেবে না তার প্রমাণ প্রতিদিন দেখতে পাচ্ছে দেশবাসী।

মাহমুদুর রহমান আরও বলেন, ভারতীয় আধিপত্যেবাদের অনুসারীরা এখনও বহাল তবিয়তে রয়েছে, তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

মানারাত ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজজামান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন, সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান।

দেশের মূল ধারার মিডিয়ার কঠোর সমালোচনা করে আমার দেশ সম্পাদক বলেন, পশ্চিমা মিডিয়ার ইসলামোফোবিয়া কঠোরভাবে অনুসরণ করছে দেশের গণমাধ্যম। ইসকন ইস্যুতে দেশের মূল ধারার মিডিয়া ছাড়াও বিবিসি ও রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম একপেশে এবং বিভ্রান্তিকর ‌শিরোনামে সংবাদ পরিবেশন করছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করলেও দেশের মিডিয়া হাউসগুলো তার প্রতিবাদ করেনি। কারণ‌ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের গণমাধ্যমকে ভারতীয় আধিপত্যবাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যে কারণে যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আমার দেশের মতো স্বতন্ত্র মিডিয়া হাউসগুলোকে টিকে থাকতে দেওয়া হয়নি।

তারুণ্যের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ উল্লেখ করে ড. মাহমুদুর রহমান বলেন, আগামী ২২ ডিসেম্বর থেকে প্রকাশিত হবে দৈনিক আমার দেশ। যেখানে থাকবে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ। পত্রিকাটি আগের মতোই কথা বলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

প্রায় দুই হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন মিডিয়া অলিম্পিয়াডে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য পাঁচ শতাধিক শিক্ষার্থী বাছাই করা হয়। পরে তাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।