Nabadhara
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সর্বাধিক বিক্রিত ছয়টি পণ্যের ট্রেনিং

রায়হান আহমদ, যবিপ্রবি
নভেম্বর ৩০, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রায়হান আহমেদ, যবিপ্রবি

যশোর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সর্বাধিক বিক্রিত ছয়টি পণ্যের গুণগত মান উন্নয়ন করে উৎপাদক ও বিক্রেতাদের নিয়ে ছয়টি পণ্যের ওপর ছয়টি ট্রেনিং সেশনের আয়োজন করা হয়।

 

গত ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ছয়টি পণ্যের ওপর ছয়টি ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। ট্রেনিং সেশন পরিচালনা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগের কয়েকজন শিক্ষক।

 

যশোর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সর্বাধিক বিকৃত ছয়টি পণ্যের মধ্যে রয়েছে ফোডার কাটার মেশিন, ফিড মেকিং মেশিন, ব্রেক ড্রাম, পালভেরাইজ মেশিন, টিউব ওয়েল ও পাম্প কেসিং। প্রাথমিকভাবে এই ছয়টি পণ্যের গুণগত মান উন্নয়ন করে কারিগরি সহায়তা প্রদান করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইপিই বিভাগ।

 

পুরো প্রজেক্টে সহযোগিতা করে যশোর শিল্প মালিক সমিতি, তত্ত্বাবধান করে প্রবৃদ্ধি এবং সার্বিক তত্ত্বাবধানে থাকে সুইসকন্টাক্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।