গোপালগঞ্জ প্রতিনিধি
গতকাল শনিবার গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিট।
বিশেষ করে থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের রক্ত সরবরাহ করার উদ্দেশ্যে এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট যুব প্রধান জুবায়ের খান।
রক্তদান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার বিপ্লব কুমার বিশ্বাস ,গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা.আলমগীর সিদ্দিকী প্রমুখ। সকাল দশটা থেকে রক্তদান কর্মসূচি শুরু হয়। বিকাল পাঁচটা পর্যন্ত কর্মসূচি চলার কথা রয়েছে। বিকাল পৌনে চারটা পর্যন্ত ৪২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলেও জানিয়েছেন যুব প্রধান জুবায়ের খান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

