Nabadhara
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুবাই এক্সপোতে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের অংশগ্রহণ

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

দুবাই এক্সপো-২০২৪ এ অংশগ্রহণ করল অর্গানিক নিউট্রিশন লিমিটেড। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র ইউএসডিএ অর্গানিক সার্টিফায়েড ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান।

এতে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশের অর্গানিক ও ন্যাচারাল পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় অর্গানিক নিউট্রিশন লিমিটেড তাদের উৎপাদিত বিভিন্ন অর্গানিক ফাংশনাল ফুড প্রদর্শন করে।

প্রতিষ্ঠানটির পরিচালক ইফতেখার রশিদ বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা অর্গানিক নিউট্রিশন লিমিটেডের উৎপাদিত ফাংশনাল ফুড সম্পর্কে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন এবং মধ্যপ্রাচ্যে বাজারজাত করার ব্যাপারে এরই মধ্যে বেশ কিছু বায়ার সম্মতি প্রকাশ করেছে।

তিনি বলেন, অর্গানিক নিউট্রিশন সবসময় পণ্যের গুণগত মান ও কার্যকারিতা অটুট রাখতে বদ্ধ পরিকর। ফাংশনাল ফুডে ব্যবহার করা প্রতিটি উপাদান সংগ্রহ করা হয় ইউরোপ, আমেরিকা, জাপানসহ বিশ্বের বিভিন্ন নির্ভরযোগ্য ও অর্গানিক সার্টিফায়েড প্রতিষ্ঠান থেকে।

ইফতেখার রশিদ আরও বলেন, প্রথাগত ঔষধের ওপর নির্ভরশীলতা কমাতে ও পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত হওয়ার কারণে উন্নত বিশ্বের মানুষ ইতোমধ্যে এই ধরনের স্বাস্থ্য সহায়ক ফাংশনাল ফুডের দিকে ঝুঁকেছে। বাংলাদেশেও এই ধরনের ফাংশনাল ফুডের সচেতনতা বৃদ্ধিতে অর্গানিক নিউট্রিশন লিমিটেড কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।