Nabadhara
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বাহারি রঙের শাড়ি পড়ে শোভাযাত্রার সামনে ছাত্রদলের নারী সদস্যরা শোভা বর্ধন করেন। ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন এর নেতৃত্বে শোভাযাত্রায় জেলা সদর উপজেলা সহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা থেকে ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিকুল শিকদার আতিক, সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজিব শেখ, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল সহ অন্যান্য উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ স্মৃতি চত্বরের সামনে এসে শেষ হয়।

এ সময় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে উপস্হিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন প্রমূখ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।