মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে এক ওয়াকাথন শুরু হয়ে শিল্পকা হয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডায় মিলিত হয়।
আড্ডায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভসহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

