Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শীতার্তদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার কম্বল বিতরন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
জানুয়ারি ১০, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

চিতলমারীর বিভিন্ন এলাকায় দুঃস্থ বয়স্ক ,শিশু ও কর্মজীবী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাপস পাল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কম্বল বিতরণ করেন।

কনকনে শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের দুস্থঃ শিশু ও বয়স্ক মানুষেরা।এমন মানুষদের কষ্ট লাঘবে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে রাতে কম্বল নিয়ে হাজির ইউএনও তাপস পাল। কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগে অপ্লুত হয়ে পড়েন অনেকে।

এব্যাপারে ইউএনও তাপস পাল বলেন,প্রচন্ড শীতে সারাদেশর মতো চিতলমারী উপজেলা বাসীও কষ্ট পাচ্ছেন।তাই শীতে কোন দুস্থ পরিবার যাতে শীতের কষ্ট না পায় সেজন্য আমরা রাতে এলাকায় গিয়ে দরিদ্রদের খোঁজখবর নিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে গত কয়েকদিনে পর্যায়ক্রমে শীতের কম্বল দিয়ে আসছি ।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।