Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর তত্বাবধানে তুমলিয়া ইউনিয়নের গরীব, অসহায় শীতার্ত পাঁচশত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছেদ বাচ্চু, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. সাদেকুর রহমান কমল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মো. ইব্রাহিম প্রধান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, জাসাস এর আহবায়ক মো. নুরুল ইসলাম, যুবদলের আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান সহ তুমলিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।