Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

শামীম শেখ , গোয়ালন্দ ( রাজবাড়ী)
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ ( রাজবাড়ী)

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এ প্রতিপাদ্যে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান সহ বিভিন্ন কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

 

অতিথিগণ মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহ প্রদান করেন।

 

মেলায় উদ্ভাবনী নতুন নতুন উদ্ভাবনী শক্তি প্রদর্শন করে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১ম, দৌলতদিয়া মডেল হাইস্কুল ২য় এবং গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৩য় স্হান অর্জন করে।

 

উল্লেখ্য, মেলায় গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী তাদের নিজ নিজ স্টলে প্রদর্শন করেন। একই দিনে নবম বিজ্ঞান বিষয়ক কুইজ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান সেমিনার সমাপনী ও বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।