Nabadhara
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

এমদাদুল হক, বিশেষ প্রতিবেদক
মার্চ ১৭, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

এমদাদুল হক,বিশেষ প্রতিবেদক 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ১০ হাজার ১২ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মঈনুল হক এই কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এসময় তিনি জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এদিকে টুঙ্গিপাড়া উপজেলার মোট পাঁচটি ইউনিয়নে ৫ হাজার ৩৯১ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে। এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।