Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে শতাধিক প্রতারণার মামলার আসামী প্রতারক মশিউর গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
মার্চ ২১, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

দেশজুড়ে আলোচিত ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত শতাধিক প্রতারনার মামলার আসামী মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেফতার করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশ।

 

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজধানী ঢাকার আফতাব নগর থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

 

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত প্রতারক মশিউর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

 

ওসি আবুল কালাম আজাদ বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে শতাধিক প্রতারনা মামলার আসামী মশিউর রহমান ঢাকার আফতাব নগর অবস্থান করছেন নিশ্চত হয়ে কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালায়। এসময় ওই স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরো বলেন, মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেফতারী পরোয়ানা এসেছে। এই গ্রেপ্তারী পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।

 

ওসি আরো বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র‌্যাব প্রতারণা মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁক ফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে আবার প্রতারণা শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।