আকাশ তাফালী, নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় টুঙ্গিপাড়ার সিনিয়র সাংবাদিক নবধারার সম্পাদক মেহেদী হাসান , আজকের পত্রিকার সজল সরকার, টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির হাফিজুর রহমান, নবধারার বিশেষ প্রতিবেদক রাকিব চৌধুরী, জবাবদিহির হাবিবুল্লাহ খান, নবধারার নিজস্ব প্রতিবেদক, আকাশ তাফালীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

