Nabadhara
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার উপজেলা বিএনপি’র আয়োজনে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

 

উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুজ্জামান,যুগ্ন আহবায়ক এডভোকেট কাজী আবুল খায়ের, কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি’র আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।