Nabadhara
ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থীর ঈদ শুভেচ্ছা বিনিময়

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
এপ্রিল ২, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা মোড় থেকে তিনি নেতাকর্মিদের সঙ্গে নিয়ে এ ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় শুরু করেন।

 

এ সময় তিনি উপজেলার খাসেরহাট বাজার, কালিগঞ্জ বাজার, বাবুগঞ্জ বাজার, আমতলা বাজার, শৈলদাহ বাজার, কাননচক বাজার, হিজলা বাজার, বড়বাড়িয়া বাজার, নালুয়া বাজার, বড়গুনি বাজার, কলিগাতী বাজার, বারাশিয়া বাজার, পাগল মার্কেট, ডুমুরিয়া বাজার ও বাখেরগঞ্জ বাজারসহ বিভিন্ন ছোট বড় বাজারে বহরসহ যান এবং সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 

এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী মো. জাহিদুজ্জামান নান্না ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।