Nabadhara
ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নায়ন, প্রতিপাদ‍্যে “সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন”- “আঠারো থেকে পঁয়ত্রিশ আমরা তোমার সাথে”- স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে।

 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে গোয়ালন্দ বাজার রেলস্টেশন ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে গোয়ালন্দ সাংবাদিক ফোরামে শেষ হয়। পরে ফোরাম কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা সকিম উদ্দিন আহমেদ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক শামীম শেখ, মইনুল হক মৃধা, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, সদস্য শফিকুল ইসলাম শামীম, শেখ মমিন, শাকিল মোল্লা, মো. জাহিদুল ইসলাম, ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মো. ফারুক হোসেন, কামরুজ্জামান কামরুল, দাতা সদস্য তিতাস খান, কেএম সোহেল মাহমুদ, মো. মিরাজ বিশ্বাস, মো. সুলতান ফকির, সোসাইটির কোচ নৃত‍্যানন্দ নৃত্য, সহকারি কোচ আরিফ হোসেন নারুসহ অন‍্যান‍্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 

আলোচনা সভায় সঞ্চালনা করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।