Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি 
মে ১, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মিজান মুন্সী এবং সাধারণ সম্পাদক হিসাবে ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম সানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. জেসমিন আখতার, মোঃ সেলিম শরীফ এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

 

 

এ কমিটিতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন  ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী মো. মিরাজ বিশ্বাস, মোঃ মোস্তাকিম আহমেদ রিদুল, শেখ সবুজ, মোঃ শাহিন, অনয় ভৌমিক। এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাবরিনা মৌ রূম্পা, শিশির হোসাইন, সৌরভ হাসান, জাহিদ প্রিন্স।

 

 

এছাড়া, কমিটিতে আরো রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে ৫০তম ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম তাশদিদ, দপ্তর সম্পাদক তাহমীদ আশফাক,  অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক সিয়াম মুন্সি, শিক্ষা সম্পাদক হিসাবে মনসুর আহমেদ আসিফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সালমান হোসেন শৈশব, শিক্ষার্থী বিষয়ক সম্পাদক রিতা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অংকুর সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান সাব্বির এবং ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

 

 

নব নির্বাচিত এ কমিটি চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।