Nabadhara
ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে চান্স, অদম্য মানিকের জয়গাথা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 
মে ১২, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 

জন্ম থেকেই নেই দুই হাত। দুই পায়ের একটি স্বাভাবিক হলেও অন্যটি খাটো। কিন্তু সীমাহীন শারীরিক প্রতিকূলতাকে উপেক্ষা করে পা দিয়ে লিখেই উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন কুড়িগ্রামের ফুলবাড়ীর মানিক রহমান। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাক্রমে ১৯২তম স্থান অর্জন করেছেন তিনি।

 

শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশিত হলে মানিকের এই কৃতিত্ব ছড়িয়ে পড়ে চারপাশে। নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করা মানিক গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছিলেন। তার আগে ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকেও এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেন।

 

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মানিক তার মেধা ও অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ রেখেছেন বারবার। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা আনন্দিত ও গর্বিত।

 

মানিকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। বাবা মিজানুর রহমান একজন ওষুধ ব্যবসায়ী, মা মরিয়ম বেগম একজন কলেজের প্রভাষক।

 

অভিব্যক্তিতে মানিক বলেন,

“শেষ পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচাইল। পুরোটাই আল্লাহর রহমত, আমি তো মাধ্যম মাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”

 

মানিক রহমানের এই সফলতা শুধু কুড়িগ্রাম বা নীলফামারী নয়, গোটা দেশের জন্যই এক অনুপ্রেরণার বার্তা। সমাজের সব বাধা পেরিয়ে কীভাবে এক তরুণ স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে—তাঁর গল্প তাই মাথা উঁচু করে বলা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।