Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ই’য়াবাসহ ১৫ মামলার চিহ্নিত আসামি আম্বী শহীদ গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ১৫, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ৭২ টি ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়ার সৈয়দ আলী খন্দকারের ছেলে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর মেইন গেইট থেকে আম্বী শহীদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭২ টি নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।

 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে মাদক,জুয়া সহ ১৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

ইয়াবাসহ গ্রেফতারের বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।