Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

কোটালীপাড়া প্রতিনিধি
মে ১৫, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

গত কয়েক দিনের তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জন জীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ, উপজেলায় ভ্যানচালক ও অটো শ্রমিকদের এখন যায় যায় অবস্থা। তারপরও জীবিকার তাগিদে ছুটে চলছেন তারা। এমন সময়ে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত জনসাধারনের হিটস্ট্রোক থেকে বাঁচতে ও তীব্র গরমে সুরক্ষায় লিফলেট, পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবীরা।

 

(১৫ মে) বৃহস্পতিবার উপজেলায় বসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম পরিচালনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, কোটালীপাড়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা সজল বালা, উপ দলনেতা টুম্পা দাড়িয়া, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান শিব পোদ্দার, সদস্য ইমন মিয়া, সদস্য রনি শিকদার সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।