Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
মে ১৬, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোরসালিন সানি নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মোরসালিনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেন।

 

গ্রেপ্তারকৃত মোরসালিন উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফারুক হোসেনের ছেলে ও নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

 

জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবার কর্মক্ষেত্র টাঙ্গাইলে থাকে। গত বুধবার বিকালে তার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাতসহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। পরে তার মেয়ে তাকে জানায় গত বুধবার দুপুরে মোরসালিন তাদের বাসায় কেউ না থাকার সুযোগে গল্প করার জন্য তাকে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে।

 

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে কৌশলে মোরসালিনকে ডেকে নিয়ে আটকে রেখে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জয়পুরহাট হাসপাতাল থেকে মোরসালিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমি তার বিচার চাই।

 

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ওই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছে। সেই মামলায় মোরসালিনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।