Nabadhara
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি 
মে ১৯, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে গোপালগঞ্জ দূর্নীতি দম কমিশ।

 

আজ সোমবার দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে ২ সদস্যের একটি দল এ অভিযান চালায়।

 

দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার বিগত ২০১৯ সালের ১লা অক্টোবর তারিখের পর লিপিবদ্ধ নেই। এছাড়া, পরীক্ষণ বিদ্যালয়ের স্লিপ বরাদ্দে অনিয়ম, ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়েও অনিয়মের তথ্য পাওয়া গেছে। উক্ত অনিয়মসহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে এবং প্রতিবেদনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।