Nabadhara
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অজ্ঞাত মহিলার ম’র’দেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
মে ১৯, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের জনৈক নিলটনের চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে এসআই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মরদেহের পরনে লাল রঙ্গের পায়জামা ও ব্লাউজ ছিল। রবিবার দিবাগত রাতের যে কোন সময় মহিলাটি মারা গেছেন বলে ধারনা করছেন স্থানীয়রা।

 

 

তদন্তকারী কর্মকর্তা এস আই গাউসুল আজম জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেছেন এবং সোমবার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে মহিলাটি বন্ধু পাড়া মোড়ে ঘোরাফেরা করছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।