Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধ’র্ষ’ণ,যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 
মে ২০, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 

নড়াইলের কালিয়া থানায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রাব্বি শেখ (২২) নামে এক যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ। সোমবার (১৯মে) বিকালে কালিয়া উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি শেখ খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।

 

পুলিশ ও মামলা সূত্র জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মামলার প্রধান আসামী রাব্বি শেখ মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুণী কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮এপ্রিল রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিন রহমানের বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে গত ২০ এপ্রিল রাব্বি শেখ এবং শাহিন রহমানের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

 

সোমবার (১৯মে) বিকালে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বি শেখ কে গ্রেফতার করে।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (২০মে) দুপুরে বলেন, র‌্যাব-৬ ও থানা পুলিশ সোমবার বিকালে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখ কে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে আসামি কে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।