Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী
মে ২০, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী-১আসন হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়ার পক্ষে গোয়ালন্দে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ মে) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে এ লিফলেট বিতরণ করেন উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আমিন সরদার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ হারুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম লাল, কৃষকদলের আকবর হোসেন, আঃ রাজ্জাক সহ স্হানীয় নেতৃবৃন্দ।

 

এ সময় নেতাকর্মীরা বলেন, বিএনপির দুর্দিনে এ্যাডঃ আসলাম মিয়া নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। করোনাসহ বিভিন্ন দূর্যোগের কর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে তিনি সকল ধরনের আইনী সহায়তা দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় সবধরনের সহায়তা করে থাকেন। রাজবাড়ী-১ আসনে কর্মীবান্ধব এই নেতাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।