Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিক গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ২০, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা  যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার শেখ ওরফে আতিককে(৪২) গ্রেফতার  করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আতিয়ার গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের  ইবাদুল্লা মিস্ত্রীপাড়ার মোহাম্মদ শেখের ছেলে।

 

২০ মে মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সংগীয় ফোর্স সহ সোমবার দিনগত রাত ৯ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ১ নং জুড়ান মোল্লার পাড়ার তোরাই মোড় এলাকা থেকে নিয়মিত মামলার আসামী আতিয়ার শেখকে গ্রেফতার করে।

 

গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলা চালায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েক জন ছাত্র গুরুতর আহত হয়।

 

এ ঘটনায় গত ১০ই ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম শাহজাহানের ছেলে রাজবাড়ী টেকনিক্যাল এন্ড কলেজের ছাত্র শরিফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যুবলীগ নেতা আতিয়ারকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা, আসামী আতিয়ার শেখকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।