Nabadhara
ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বিজ এর বিনামূল্যে বিশেষ চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত 

Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

টুঙ্গিপাড়ায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস(বিজ) সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফর অর্থায়নে বিনামূল্যে বিশেষ চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নতুন ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রবিউল আলম, ডা. প্রজ্ঞা সরকার ৩৫০ জনকে চক্ষু চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে ২০ জনকে ছানি অপারেশনসহ চশমা প্রদান করা হয়েছে।

পারঝনঝনিয়া গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রাহিলা বেগম বলেন, আমার চোখের ছানি বেড়ে গেছে, এখানে শুনলাম ফ্রিতে চোখের ছানির অপারেশন করা হবে তাই এখানে এসে চোখ অপারেশন করে গেলাম।

 

বাঁশবাড়িয়া গ্রামের লুৎফর তালুকদার বলেন,চোখ থেকে শুধু পানি ঝড়ে।টিকিট কাটলাম অপেক্ষায় আছি ডাক্তার দেখানোর জন্য।

পিকেএসএফর সহকারী ব্যবস্থাপক শারমিন মৃধা বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে।

 

এসময় বিজ এর সহকারী পরিচালক শাহীন মাছুমা আক্তার,উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ.মোস্তাফিজুর রহমানসহ গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের ১৩ জন্য নার্স উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।