Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মা’দক বি’রোধী অভিযানে ২ হাজার ৩৭৪ পিস ইয়া*বাসহ গ্রেফতার শাহীন হাওলাদার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ৩, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অপারেশন করে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহীন হাওলাদার (৩৬)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সোয়া ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর পৌরসভাধীন হোরের হাওলা এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে পুলিশের ওই কার্যক্রম চালানো হয়।

 

জেলা ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এসআই (নিরস্ত্র) রবীন রহমান এবং তাঁর সহযোগী দল নিয়ে ইয়াবাসমেত শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হন। জানা গেছে, শাহীন সদর উপজেলার ভান্ডারিয়া থানার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের পুত্র। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য অনুসন্ধান চালিয়ে আসছিল এবং অবশেষে সোমবার রাতের অভিযান সফল হয়। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা।

 

আজ মঙ্গলবার পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে শাহীন হাওলাদারের গ্রেফতার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়েরের তথ্য প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, মাদক বিরোধী অভিযানে পুলিশ সংকল্পবদ্ধ এবং সমাজে মাদকদ্রব্যের বিস্তার রোধে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।