Nabadhara
ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক-৩

Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

 

‎ সোমবার (৯ জুন) ভোররাতে স্থানীয় বাসিন্দা ও গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়াম সংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ এ ৩ জনকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট শহরের আলিয়া মাদরাসা রোড এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী মোঃ সুমন। গ্রেপ্তারকৃত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

 

‎পুলিশ জানায়, ফখরুল ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসেন। ওই অফিসে রাতভর সুমন ও ফকরুল ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন। পরে টাকা নিয়ে ওই নারীর সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি ও বাক-বিতণ্ডা হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। পরবর্তীতে খবর দেওয়া হলে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

‎বাগেরহাট স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা শেখ শহীদ বলেন, ‘আমি ফজরের নামাজ পড়ে ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখতে পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে যায়। তখন ওই নারী বলতে থাকেন- ধর্ষণ করা হয়েছে।

 

‎এ সময় ভ্যাট অফিসের ভেতর মাদক সেবনের বিভিন্ন আলামত ও দেখতে পাই।

‎স্থানীয়রা জানান, এ ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা ভ্যাট অফিসের মতো সরকারি স্থানে এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিচারের দাবি জানিয়েছেন।

 

‎বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহামুদ-উল হাসান জানান ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।