Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দু’র্ঘট’নায় স্বামী ও স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
জুন ১২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১২জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়া গ্রামের জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। তারা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী ঘটনাস্থলে নিহত হন।

 

ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান,সড়ক দুর্ঘটনায় জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

 

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।