Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় শালিসের নামে মধ্যযুগীয় নি’র্যাতন, ভ্যানচালক সিরাজুল গুরুতর আহত

শার্শা (যশোর) প্রতিনিধি
জুন ১৩, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

 শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরেনগাছা গ্রামে শালিসি বৈঠকের জেরে ভ্যানচালক সিরাজুল ইসলামের (৩৫) ওপর মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। মাত্র ১ হাজার টাকা জরিমানার বকেয়া পরিশোধ করতে না পারায় তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য গ্রামে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিরাজুলের ওপর ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তিনি ৪ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১ হাজার টাকা দিতে ব্যর্থ হন। এর জেরে গত শনিবার (৭ জুন, ২০২৫) দুপুরে স্থানীয় ডাবলু, তোতা ও শহিদুলের নেতৃত্বে একদল লোক সিরাজুলকে জোরপূর্বক ধরে জিরেনগাছা মোড়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে জুতা, ঝাঁটা ও কোদালের বাঁকা অংশ দিয়ে প্রকাশ্যে নির্মমভাবে মারধর করা হয়।

 

এলাকাবাসী জানায়, ঘটনার সময় অনেকে উপস্থিত থাকলেও ভয়ভীতির কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। পরে স্থানীয়দের একাংশ গুরুতর আহত সিরাজুলকে উদ্ধার করে বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

 

নির্যাতনের শিকার সিরাজুল ইসলাম বলেন, “আমি দরিদ্র মানুষ। ৪ হাজার টাকা কষ্ট করে জোগাড় করে দিয়েছি। কিন্তু ১ হাজার টাকা দিতে না পারায় আমাকে এভাবে রাস্তায় খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। এর বিচার চাই।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “ এ ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। গ্রামবাসী শালিসের নামে এমন নির্যাতনের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।